ঘর-সংসার পরিচালনা করা, সন্তানদের দেখাশোনা করার পাশাপাশি আপনি আপনার অবসর সময় কে কাজে লাগিয়ে বাসায় বসে কাজ করে আর্থিক ভাবে সচ্ছলতা অর্জন করতে পারেন। বর্তমান তথ্য ও প্রযুক্তির বিকাশের কল্যাণে এই ব্যাপারটি এখন আরও সহজ হয়ে গেছে। আজকে আমরা এই ধরনের কিছু কাজের ব্যাপারে আলোচনা করবো।

খাদ্য সামগ্রী তৈরী করে অনলাইনে বিক্রয়
মানসম্মত, দৃষ্টিনন্দন এবং মজাদার কেক তৈরি করতে পারেন? অথবা বিভিন্ন মজাদার স্নাক্স, পিঠা, আচার অথবা শুকনা খাবার? জন্মদিন, বিবাহ বার্ষিকী, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, গায়ে হলুদ অথবা বিয়ের অনুষ্ঠানের কেক, স্নাক্স অথবা পিঠা এর ফরমায়েশ নিতে পারেন। আপনার তৈরি বিভিন্ন খাবারের ছবি তুলে ওয়েবসাইটে অথবা ফেইসবুক পেইজে দামসহ বিস্তারিত লিখে আপলোড করে রাখুন। এর পরে আপনার পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের আপনার ওয়েবসাইট, ফেইসবুক পেইজ সম্পর্কে জানান এবং অন্যদের জানাতে উৎসাহিত করুন। এভাবে আপনি আপনার কাংখিত ক্রেতার খোঁজ পাবেন।
কারুশিল্প
আপনার শখ কে উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। হাতের তৈরী গহনা, কাগজ বা প্লাস্টিক এর বিভিন্ন উপকরণ দিয়ে তৈরী গিফট সামগ্রী, বাচ্চাদের বা বড়দের নকশা করা (সেলাই) জামাকাপড় বানিয়ে বিক্রি করতে পারেন আপনার চেনা জানা লোকদের মাঝে। গতানুগতিক জিনিস থেকে একটু আলাদা, সৃজনশীল ও দৃষ্টিনন্দন এবং মানসম্মত যে কোন কিছুর প্রতি ক্রেতাদের রয়েছে প্রবল আকর্ষণ।
লেখালেখি / আর্টিকেল রাইটিং
আপনি যদি সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে পারেন, তাহলে চেষ্টা করলে আপনি লিখতেও পারবেন! আর আপনার যদি ইংরেজিতে ভালো দখল থাকে তাহলে তো আরও ভালো। বাংলাদেশ সহ সারা বিশ্বে আর্টিকেল রাইটিং এর প্রচুর চাহিদা। লেখার মান ও আকার এবং লেখকের দক্ষতা অনুযায়ী প্রতি লেখায় ২০০ থেকে ৩০০০+ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। বিভিন্ন অফিস, ইন্টেরনেট মার্কেটার, ব্লগার, ই-কমার্স ব্যবসায়ী, এন জি ও, পত্রিকা গুলোর জন্য আপনি নিয়মিত ভাবে লিখতে পারেন। এছাড়াও বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইভার, পিপল পার আওয়ার, বিডিরাইটারস এ আপনি একজন মুক্ত পেশাজীবী (freelancer) হিসেবে নিবন্ধন করে কাজ পেতে পারেন। আপনি আপনার লেখা নিয়ে আপনার নিজস্ব একটি ওয়েবসাইট অথবা ব্লগ তৈরি করে নিতে পারেন এবং সেখানে আপনি আপনার লেখার সার্ভিসের বিস্তারিত অথবা অর্ডার ফর্ম দিয়ে রাখতে পারেন। যাতে করে যাদের আপনাকে প্রয়োজন তারা আপনার সম্পর্কে জানতে ও যোগাযোগ করতে পারে।
ওয়েবসাইট / গ্রাফিক্স ডিজাইন
আপনি অনলাইনে ওয়েবসাইট অথবা গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও আপনার ক্যারিয়ার গঠন করতে পারেন। তবে এক্ষেত্রে সৃজনশীলতা এবং কম্পিউটার নির্ভর বিভিন্ন ডিজাইন সংক্রান্ত সফটওয়্যার এর দক্ষতা থাকতে হবে। দেশের বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই বিষয়গুলো শিখে নিতে পারেন। একজন মুক্ত পেশাজীবী (freelancer) হিসেবে আপনি ডিজাইনের ধরনের উপর নির্ভর করে ডিজাইন প্রতি ১০০০ থেকে ১৫০০০+ আয় করতে পারেন।
এফ-কমার্স / ই-কমার্স
অনলাইনে পণ্য বেচাকেনা এখন অনেক সহজ। আপনি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরী অথবা একটি ফেসবুক পেইজ করে সেখানে আপনার ব্যবসা পরিচালনা করতে পারেন অনেক সহজে। নিজের ওয়েব সাইট না থাকলে বা আপনার বিনিয়োগের অর্থ কম হলে আপনি বিভিন্ন মারকেটপ্লেস যেমন আজকের ডিল, বিক্রয় অথবা দারাজ ব্যবহার করতে পারেন। প্রজাপতি ডট কম নামে একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি চাইলে একটি ফ্রি অনলাইন শপ ওপেন করতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন সে সকল পণ্যের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে।
উপরে উল্লেখিত এই সব কাজ ছাড়াও আরও অনেক ধরনে কাজের সুযোগ আছে। আপনার ইচ্ছাশক্তি, ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার / স্মার্ট ফোন / ল্যাপটপ থাকলেই আপনি এই ধরনের যে কোন একটি কাজ শুরু করতে পারেন যা কিনা আপনার আর্থিক স্বাধীনতা অর্জনে মুখ্য ভুমিকা পালন করবে।


Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.