ফেসবুক Shop সম্পর্কে মনের ভেতর জমাট বাঁধা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

ফেসবুক Shop সম্পর্কে মনের ভেতর জমাট বাঁধা ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

কাদের জন্যঃ

  • যারা নতুন উদ্যোক্তা হতে চাই
  • যারা ফেসবুক শপ সম্পর্কে তেমন কিছু জানে না তাদের জন্য

বি.দ্রঃ যারা কম্পিউটার থেকে ব্যবহার করবেন তাদের সাথে হুবহু মিলে যাবে।

 

১।  ক্রেতা কি অর্ডার করতে পারবে? আর পরলেও কিভাবে অর্ডার করতে পারবে?

উত্তরঃ

হ্যাঁ, অর্ডার করতে পারবে। ক্রেতা ফেসবুক শপ থেকে প্রোডাক্টের উপর ক্লিক করবে। তারপর সেটা কয়টা নিবে সেটা সিলেক্ট করবে। তারপর message অপশনে ক্লিক করতে হবে। ক্রেতার যদি কোন প্রশ্ন থাকে সেটা লিখেতে পারবে। তারপর send বাটনে ক্লিক করলেই অর্ডার বিক্রেতার কাছে চলে যাবে।

২। বিক্রেতা কি ক্রেতার সম্পর্কে বেসিক তথ্য পাবে সেখান থেকে?

উত্তরঃ

অবশ্যই পাবে। বিক্রেতা ইচ্ছে করলে সেখান থেকেই ক্রেতার প্রোফাইলে ঘুরে আসলে পারে বা কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারে।

৩। ক্রেতার Order Placed হয়েছে কিনা সেটা ক্রেতা কিভাবে বুঝবে?

উত্তরঃ

বিক্রেতা যখন সেই অর্ডার দেখবে তখন সে সেটা Order Placed করে দিবে। আসলে বিক্রেতা দেখতে পারবে যে ক্রেতা কয়টা অর্ডার করেছে। তাই সেটা যদি available থাকে তাহলেই বিক্রেতা সেটা Placed করে দিবে।

৪। ক্রেতাকে প্রোডাক্টের দামের ম্যামো , দামের রিসিপ্ট বা দামের রশিদ কি আলাদা ভাবে তৈরি করে পাঠাতে হবে?

উত্তরঃ 

না না, ফেসবুকই সেই ব্যবস্থা করে রেখেছে। বিক্রেতা যখন তার পেজের ইনবক্স থেকে ক্রেতার অর্ডার দেখবে তখনই তার হাতের ডান পাশের মাঝখানে “Add Activity” নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলেই “Order Placed” অপশন পাবে। সেখানেই ম্যামো করার ব্যবস্থা আছে। ম্যামোতে কোন আইটেম বিক্রি করবে, কয়টা বিক্রি করবে, নোট রাখতে পারবে, শিপিং চার্জ যুক্ত করতে পারবে এবং কত টাকা বা শতকরা কত ছাড় দিবে সেটা সংযুক্ত করতে পারবে। তারপর অটোম্যাটিক ম্যামো এর টাকা ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর বিক্রেতা সেটা ক্রেতাকে সেন্ড করবে।

৫। ক্রেতার পেমেন্ট পাবার পর এবং সেটা শিপিং এর পর আমি কিভাবে সেটাকে চিহ্নিত করে বা সংরক্ষণ করে রাখতে পারি?

উত্তরঃ

পেজের ইনবক্স থেকে নির্দিষ্ট ক্রেতাকে ক্লিক করুন। তারপর হাতের ডান পাশের মাঝখানে “Add Activity” নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলেই “Payment Received” ও “Order Shipped” নামে দুইটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই “Activity” ও “Lavels” দুই জায়গাতেই দেখাবে। মানে সংরক্ষণ হয়ে থাকবে। আপনি যখন ইচ্ছা তখন দেখতে পাবেন।

৬। আমি আগেও এই ক্রেতার কাছে কিছু বিক্রি করেছি কিনা বা কয় বার বিক্রি করেছি বা কত তারিখে কী বিক্রি করেছি সেগুলো কি দেখতে পাবো?

উত্তরঃ

অবশ্যই দেখতে পাবেন। কম্পিউটারের ডানদিকে “Lavels” নামে একটি অপশন আছে সেখানেই দেখতে পারেন সব লেখা আছে।

৭। আচ্ছা কাস্টমার যদি নতুন হয় অথবা খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে কিভাবে চিহ্নিত করে রাখবো?

উত্তরঃ

কম্পিউটারের ডানদিকে “Lavels” নামে একটি অপশন আছে সেখানে থেকেই “New Customer” বা “Important” অপশনগুলো সংযুক্ত করে দিতে পারবেন।

৮। কাউকে যদি নির্দিষ্ট সময়ে “Appointment Booked” দেওয়া লাগে তাহলে কি সেটা করতে পারবো?

উত্তরঃ

ডান পাশের মাঝখানে “Add Activity” নামে একটা অপশন আছে। সেখানে ক্লিক করলেই “Appointment Booked” থাকবে। সেখান থেকেই সেটা ঠিক করে সংরক্ষণ করতে পারবেন এবং সময় মত দেখতে পারবেন।

৯। কোন ক্রেতাকে যদি “Follow Up” করতে হয় সেটা কি করতে পারবো?

উত্তরঃ

অবশ্যই পারবেন। ম্যাসেজ বক্সের উপরের দিকে Mark as Follow Up” অপশন আছে।

১০। কোন ক্রেতাকে যদি বিরক্ত করে অথবা তার সাথে যা কথা হয়েছে সেটা মুছে ফেলতে চাই তাহলে কী করতে হবে?

উত্তরঃ

ম্যাসেজ বক্সের উপরের দিকে কেউ বিরক্ত করলে Mark as Spam” এবং কথোপকথন মুছে ফেলতে চাইলে Delete conversation” অপশন আছে।

2 Comments

Comments are closed