সামাজিক বন্ধনে বিয়ের পর যেমন স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক তেমনি ওয়েবসাইট আর SEO একই সূত্রে গাঁথা।
ওয়েবসাইট ডেভেলপ করলে কেন তার SEO করতে হবে সে প্রসঙ্গে সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের উদ্যোক্তারা অনেকেই ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অনুভব করে ওয়েবসাইট ডেভেলপ করেছেন বা করিয়েছেন এবং অনেকেরই একটা সাধারণ অভিযোগ আছে যে ওয়েবসাইট থেকে সেভাবে সেল হয় না !
আচ্ছা বলুন তো একটা ওয়েবসাইট থেকে কেন সেল হবে ?
- হয়ত আপনি বলবেন কেন ভাই আমার তো অনেক প্রোডাক্ট আছে
- আমিতো রেগুলার প্রোডাক্ট আপলোড করি ইত্যাদি ইত্যাদি
কিন্তু আসল কারণ হলো, যখন কোন ক্রেতা স্পেসিফিক কোন কী-ওয়ার্ড দিয়ে সার্চ করে তখন প্রথম পেজে আপনার ওয়েবসাইটটি আসে না। তার মানে ক্রেতা বুঝতে ব্যর্থ হয় যে আপনার ওয়েবসাইট আছে।
উদাহরণ দেয় তাহলে আরো ক্লিয়ার হবেঃ মনে করুন একজন ক্রেতা গুগলে সার্চ দিল, “Best gift shop in Bangladesh”. এবার সার্চের পর ব্রাউজারে PQR , ABC, ইত্যাদি ওয়েবসাইটগুলোর লিংক দেখতে পেলেন কিন্তু আপনার ওয়েবসাইট সে খুঁজে পেল না। তাহলে সে আপনার ওয়েবসাইট সম্পর্কে কিভাবে জানবে বলুন?
আপনাদের বেলাতেই দেখুন না কেন যে আপনারা যখন সার্চ করেন তখন প্রথম পেজের লিংকগুলোকেই প্রাধান্য দিয়ে থাকেন। খুব কম মানুষই আছেন যারা ২য় পেজেও ব্রাউজ করে দেখেন।
তাই আপনার ওয়েবসাইটকে গুগলের প্রথম পেজে আনতে হলে আপনার ওয়েবসাইটকে SEO friendly করে তুলতে হবে এবং লাগাতার SEO সংশ্লিষ্ট কাজ করে যেতে হবে।
সোজা কথা টার্গেট অডিয়েন্সের চোখের সামনে থাকতে হলে আপনার ওয়েবসাইটের SEO করায় লাগবে। এটি কিছুটা সময় সাপেক্ষ কিন্তু টেকসই একটা পদ্ধতি।
স্বামী-স্ত্রী যখন একে অপরের পরিপূরক হয় তখন যেমন একটি সংসার পরিপূর্ণ ও সফল হয়। তেমনিভাবে ওয়েবসাইট যদি Search Engine Optimization (SEO) এর নিয়ম-কানুন মেনে নিয়মিত আপডেট, maintenance সঠিকভাবে করা হয় তাহলে আপনার ওয়েবসাইট গুগলের প্রথম পেজে Ranking পেতে সক্ষম হবে ও টার্গেট অডিয়েন্সের সামনে আপনাকে উপস্থাপন করবে।

