how-to-decorate-fb-business-page
how-to-decorate-fb-business-page

ফেসবুক বিজনেস পেজ কিভাবে সাজালে ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় হবে প্রাক্টিক্যালি দেখুন

অনলাইনে বিজনেসের কথা মাথায় আসলেই সবাই প্রথমেই একটা ফেসবুক পেজ খুলে নেন। তাহলে কি পেজ খুললেই আপনার দায়িত্ব শেষ? উত্তর হলো না। পেজে যেমন খুলেছেন তেমনি পেজটাকে সুন্দর করে সাজাতে হবে।

এবার প্রশ্ন হতে পারে কেন সাজাতে হবে?

উত্তরঃ ছোট করে উদাহরণ দেয় তাহলেই বুঝে যাবেন। মনে করুন, একজন খুব গুছিয়ে নোট লেখে এবং একজন খুব হিজিবিজি করে নোট লেখে। এবার বলুন আপনি কোন নোটটা নিতে চাইবেন। বা ধরুন একজন খুব সুন্দর করে তার ঘর গুছিয়ে রাখে আর একজন এলোমেলো করে রাখে। তাহলে কোন ঘরে গেলে আপনার ভাল লাগবে? নিশ্চয় গোছানো ঘরে গেলে।

তথ্য এবং সেই তথ্যের উপস্থাপনই যদি সুন্দর এবং গোছানো না হয় তাহলে অনলাইনে আপনার উপস্থাপনের কোন মানে আছে কি?

আমাদের এই লেখা কাদের জন্যঃ

  • যারা নতুন উদ্যোক্তা
  • যারা কিছুদিন হলো শুরু করেছেন কিন্তু পেজ এখনও গুছিয়ে উঠতে পারেননি
  • যারা ভাবছেন নতুন পেজ খুলবেন
  • যারা জানতে চান একটি আদর্শ পেজ ঠিক কেমন হতে পারে

এবার ধারাবাহিক ভাবে এখানে ভিডিয়ো সহ  প্রাক্টিক্যালি  দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন।

আপনারা যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করেন বা করবেন বলে ভাবছেন তাদের জন্য এই টোটকাগুলো খুবই কার্যকরী। কভার ইমেজ এমন ভাবে ডিজাইন করবেন যেন আপনার টার্গেট ক্লায়েন্ট একবার আপনার কভার ইমেজ দেখলেই আপনার ব্যবসা সম্পর্কে যথাযথ ধারণা পেতে পারে।

আর ডিজাইন করার সময় অবশ্যই মাঝখান বরাবর ডিজাইন করবেন তাহলে পিসি/ডেক্সটপ/ল্যাপটপ অথবা মোবাইল ভিউতে কোন ধরনের বিঘ্নতা সৃষ্টি না হয়।

ফেসবুক কভারে কি ধরণের ইমেজ হলে ভাল হয় সেটা অনেকের জন্য চিন্তার বিষয়। কিন্তু আমাদের এই ভিডিয়ো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন এবং কিভাবে আপনার কভার ইমেজ সাজাতে হবে।