১। সোশ্যাল মিডিয়া ব্যবহার
আমাদের দেশের পেক্ষাপটে ফেইসবুক পেইজ, ফেইসবুক গ্রুপ, ফেইসবুক পেইজ স্টোরিতে আপলোডকৃত ছবি, ভিডিয়ো এবং সেই সাথে সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ বর্ণনা, ফেইসবুক লাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমনঃ ইনস্ট্রাগ্রাম(Instagram), পিন্টারেস্ট(Pinterest), টুইটার(Twitter), লিংকডইন(LinkedIn), টিক টক(TikTok), লাইকি (Likee), ইত্যাদি
তাছাড়াও ইউটিউব, ইমেইল, ম্যাসেঞ্জার, হোয়াট’স এ্যাপ, ইত্যাদি।
২। ওয়েবসাইটের ব্যবহার
ওয়েবসাইটের জন্য ডোমেন, হোস্টিং, ওয়ার্ডপ্রেস থিম হলেই কাজ খুব ভালো মত শুরু করা যাবে। ফেইসবুক পেজের সাথে যদি ওয়েবসাইট থাকে তাহলে তা বিশ্বস্ততা বাড়ায়। আর ফেইসবুক আপনার সম্পদ না কিন্তু ওয়েবসাইট আপনার সম্পদ।
৩। কাস্টমাইজ সফটওয়্যারের বা প্লাগিনের ব্যবহার
ওয়েবসাইটে ইনভেন্টরি, একাউন্টিং, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, এসইও টুলস সহ বেশ কিছু প্লাগিন দরকার হয়। তাই সেগুলো সংযুক্ত করে নেওয়া দরকার। এতে করে বিভিন্ন ভাবে কাজের সুবিধা হয় এবং সময় বাঁচে। তবে ভবিষ্যতে আপনারা নিজেদের মত করে কাস্টমাইজ সফটওয়্যার বানিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে খরচের বিষয়টা আপনাদের বিবেচনায় আনতে হবে।
৪। মার্কেটিং পলিসি
সোশ্যাল মিডিয়ার জন্য
- সোশ্যাল মিডিয়াতে নিয়মিত আপনাকে পোষ্ট (সংক্ষিপ্ত বর্ণনা সহ ছবি, ভিডিয়ো) করতে হবে
- বিভিন্ন গ্রুপে তা শেয়ার করতে হবে তবে গ্রুপের নিয়ম মেনে
- বুষ্ট করতে হবে ফেইসবুক ডেমোগ্রাফিক্স ভালো ভাবে এনালাইসিস করে অডিয়েন্সকে টাগের্ট করতে হবে
- বাজেট এবং সময় বিবেচনা করে সঠিক ভাবে এ্যাড প্লেসমেন্ট করতে হবে
ওয়েবসাইটের জন্য
- অর্গানিক ভাবে মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন(SEO) করতে হবে
- SEO তে সময় বেশি লাগে তবে দীর্ঘ সময় ধরে Ranking ধরে রাখতে সহায়ক
- পেইড ভাবে মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM) করতে হবে
- SEM করতেই হবে কারণ গুগল তার নিজ দায়িত্বে আপনার হয়ে মার্কেটিং করবে
- অর্গানিক ও পেইড দুইভাবেই আপনাকে মার্কেটিং করতে হবে। এখানে কনফিউশনের কিছু নেই
- এক্সপার্ট প্রতিষ্টান বা মানুষ ছাড়া এগুলো করাবেন না
৫। অনলাইন বিজনেস গ্রোথের জন্য কনসালটেন্সি
মনে করেন আপনি গণিত শিখবেন। তাহলে তো বই আর গাইড হলেই চলে। তাও কিন্তু আপনি গণিত স্যারের কাছে পড়তে যান বিষয়টা ভালো ভাবে শেখার জন্য ও বোঝার জন্য।
একই ভাবে আপনার বিজনেসের জন্য এক্সপার্ট কোন আইটি কনসালটেন্সি ফার্মকে আপনার দরকার হবে।
আপনাদের যেকোন আলোচনা, পরামর্শ, ওয়েবসাইট ও কাস্টমাইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য Smartwebsource প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ।

