What do you want to be as an entrepreneur – Columbus or Blind?
উদ্যোক্তাদের জন্য আজকের পৃথিবী অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে। কারণ উদ্যোক্তারা হলেন স্বপ্নবাজ। তারা থেমে থাকতে জানে না। সামনে পাহাড়সম বাঁধা তারা অতিক্রম করে সামনে এগিয়ে যান।
আপনি নতুন কিছু করবেন আর আপনার আশেপাশের মানুষজন নেগেটিভ কথা বলবে না সেটা কি হতে পারে? আসলে উদ্যোক্তারা এসবে কখনই পাত্তা দেন না। কারণ তারা জানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আর যারা পাত্তা দেন তারা গতানুগতিক কিছু করতে সক্ষম হলেও উদ্যোক্তা হতে পারেন না।
অনেকেই হয়ত ইতিমধ্যে আর্টিকেলের টাইটেল দেখে ভাবছেন যে আরে উদ্যোক্তার সাথে কানা ও কলম্বাসের সম্পর্ক কি?
উদ্যোক্তা কথাটা সম্প্রতি সময়ে সব থেকে আলোচিত একটি শব্দ। তার মানে এই নয় যে শব্দটি নতুন সময়ের কোন শব্দ। পৃথিবী সৃষ্টির শুরু থেকে উদ্যোক্তা ছিলেন, আর বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
কিন্তু আমরা আসলে কোন কিছু করাকে উদ্যোক্তার কাতারে ফেলে দিচ্ছি আর সেটা করোনাকালীন সময়ে উদ্যোক্তা শব্দটাকে অনেকেই ভুল ভাবে উপস্থাপন করছেন।
কেউ মনে করেন ড্রেস বিক্রি করছে এবং খুব ভাল করতেছে। তার দেখা দেখি আপনিও ড্রেস বিক্রি শুরু করলেন। এটা কি আসলেই উদ্যোক্তা হিসাবে কলম্বাস হবার বৈশিষ্ট্য নাকি কানা হবার?
এবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি এক ধরনের ব্যবসা করা যাবে না?
উত্তরঃ হ্যাঁ অবশ্যই করা যাবে। আমাদের দেশের ব্যাংকগুলোর দিকে তাকিয়ে দেখেন। তারা কিন্তু সবাই বিজনেস করতেছে। কিন্তু তাদের বিজনেস টেকনিকে এবং uniqueness এ যথেষ্ট পার্থক্য বিদ্যমান। যেমনঃ কেউ কর্পোরেট ফোকাস করে, কেউ Retailer দের ফোকাস করে, কেউ কার্ড এবং এটিএম বুথের উপর বেশি জোর দেয় এভাবেই কিন্তু প্রত্যেকে প্রত্যেকের চেয়ে আলাদা।
উদ্যোক্তা তারাই যারা কিনা অন্যের দেখানো পথে হেটেও সেটা প্রসারিত এবং উন্নত করে অথবা নিজেরাই নতুন পথের সূচনা করে। আর যারা শুধুমাত্র অন্যের দেখানো পথে হাটে এবং ক্ষণে ক্ষণে অন্যকে কপি করে তারা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করতে পারে না এবং দীর্ঘমেয়াদী ফলাফল সুখকর না হবার সম্ভাবনা বেশি থাকে।
উদ্যোক্তা হতে চাইলে কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন-
- উদ্যোক্তা হবার জন্য আপনি কি কি পরিকল্পনা করেছেন, যা পরিকল্পনা করেছেন তা কত খানি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তা বাস্তবায়নের সম্ভাব্য পথগুলো কী কী?
- আপনার উদ্যোগ যদি অন্যদের মত হয় সেক্ষেত্রে আপনার স্বতন্ত্রতা কোথায়?
- আপনার প্রোডাক্ট সোর্সিং, ডেলিভারি, কম্পেটিটিভ প্রাইসিং, রির্টান পলিসি, After sales service, ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেছেন কিনা?
- আপনার স্বল্প-মেয়াদী, মধ্য-মেয়াদী ও দীর্ঘ-মেয়াদী পরিকল্পনাগুলো কী কী?
- আপনার উদ্যোগটি শুরু করার জন্য এবং একটা নিদিষ্ট সময় পর্যন্ত টিকে থাকার জন্য পর্যাপ্ত বাজেট allocate আছে কিনা?
- যদি আপনার প্লান বাস্তবায়নে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার ব্যাকআপ প্লান আছে কিনা?
- মার্কেটিং এর জন্য Traditional plan এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট ম্যানেজ করবেন তার জন্য আপনার পরিকল্পনা যথাযথ ভাবে আছে কিনা? আর ROI(Return of Investment) কেমন হতে পারে সে সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা?
- প্রতিনিয়ত নিজের উদ্যোগকে বুষ্টআপ করতে আপনাকে আপডেট থাকতে হবে। সে সম্পর্কে আপনি অবগত কিনা?
উদ্যোক্তা হিসাবে যদি কানা হন তাহলে বার বার ধাক্কা খাবেন , বার বার পথ পরিবর্তন করবেন কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কিন্তু যদি কলম্বাস হন তাহলে পথ বাছাই করে হাঁটতে থাকবেন, নিয়মিত একাগ্রতা নিয়ে চেষ্টা করবেন এবং দিন শেষে সাফল্য আপনাদের কাছে ধরা দিবে।
Muhammad Ali said, “I hated every minute of training, but I said, ‘Don’t quit. Suffer now and live the rest of your life as a champion.”
Bruce Lee said, “I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times”

