উদ্যোক্তাদের জন্য করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার

উদ্যোক্তাদের জন্য করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার

করোনা ভাইরাসের প্রকোপে ইউরোপ, যুক্তরাজ্য, আমেরিকার মত উন্নয়নশীল দেশগুলোর আজ নাজেহাল অবস্থা। অর্থনীতির চাকা থমকে আছে। এই সময়টা আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই সংকটময়। এই স্থবির পরিস্থিতে আমাদের সময় এসেছে আমাদের পিছনের ভুল ত্রুটি গুলো নিয়ে ভাবার এবং সেই অনুযায়ী আমাদের সামনের কর্ম পরিকল্পনা ঠিক করবার।

# এখন প্রশ্ন হল কিভাবে প্রস্তুতি নিবো ?

একটু পরে এই উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটু কষ্ট করে ধৈর্য ধরুণ।
এই প্রস্তুতি কারা নিবে এটা আগে জানা দরকার।

• যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে প্রথম থেকেই সনাতন পদ্ধতিতে ব্যবসা করেন
• যারা স্বল্প পরিসরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করেন
• যারা নতুন ব্যবসা শুরু করবেন প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে


সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের দেশের প্রেক্ষাপট—


• অনেকে ভাবেন সবাই খুলে তাই তারও খোলা উচিত
• কেউ কেউ ভাবেন এমনি বিক্রি হয় তাদের পণ্য তাই সোশ্যাল মিডিয়া না হলেও হয়
• ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই বুস্ট করা যায় মানে ডাল ভাত একেবারে
• কেউ ভাবে ঐ ছবি আপলোড করলেই হয়
• অনেকে ভাবেন লাইভ করতে হয় ঘন ঘন
• আর সোশ্যাল মিডিয়া মানেই ফেসবুক

আসুন দেখি সাধারণত সোশ্যাল মিডিয়াতে বলতে আসলেই কী কী আছে বা কার্যকরী-
• Facebook
• YouTube
• LinkedIn
• Instagram
• Pinterest
• Twitter
• Messenger
• Whats app

তাছাড়াও অনেকে Email ও SMS এর মাধ্যমে মার্কেটিং করে থাকে।
এবার প্রস্তুতির কথা শুরু করা যাক।

তবে তার আগে বিশ্বের এক নাম্বার বিজনেস ডাটা প্লাটফর্ম স্ট্যাটিস্টা (STATISTA) এর সার্ভে রিপোর্ট দেখে নিন যে গ্রাহকেরা সক্রিয় ভাবে কোন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে। (ছবিতে দেখুন)


• সকল সোশ্যাল মিডিয়াতে একাউন্ট খুলুন।
• বাস্তব ও সত্য তথ্য দিয়ে নিজের প্রোফাইল তৈরি করুন
• প্রোফেশনালদের মত দেখতে লাগে এমন অর্থপূর্ণ ব্যবসায়ী লোগো এবং কভার পিক বানান
• পণ্যের সঠিক ছবিসহ বিবরণ হতে হবে সুন্দর, সাবলীল, অর্থপূর্ণ ও সংক্ষিপ্ত / প্রয়োজনে বড়
• কাস্টমার কিছু জিজ্ঞাসা করলে যত দ্রুত তার উত্তর দেয়া ও ভালো ব্যবহার করা
• LinkedIn এ কর্পোরেট কাস্টমার বেশি থাকে। তাদের কেনার ক্ষমতাও বেশি।
• YouTube বা Facebook এ লাইভ ভিডিও করা যায়। সেখানে নিজেদের পণ্যের মার্কেটিং করা যেতে পারে।
• সেসব সোশ্যাল মিডিয়াতে পূর্বে ধারণ করা ভিডিও আপলোড করা যায় সেখানে আপলোড করেও পণ্যের মার্কেটিং করা যায়।
• অর্গানিক পদ্ধতিতে মানুষের মাঝে নিজের প্রোফাইলের পরিচিতি লাভ করাতে হবে
• ঠিকমত পণ্য বর্ণনাসহ আপলোড করা হয়ে গেলে পেইড এড করা যেতে পারে।
• পেইড এড করতে হলে টার্গেট কাস্টমার কে, কোন এরিয়াতে থাকে, লিঙ্গ কী হবে, বয়স ইত্যাদি জেনে করতে হবে।
• যদি কোন বিষয় না জানেন তাহলে YouTube এ সার্চ করে শিখে নিতে পারেন বা আপনার পেজ বা প্রোফাইল কেমন হতে পারে তা রিলেটেড ব্যবসায়ী প্রোফাইল দেখে ধারণা নিতে পারেন
• অর্গানিক পদ্ধতি বলতে মনে করেন আপনি একটা প্রোফাইল খুলে আপনার আত্মীয়, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশি এদেরকে বললেন। তারা তাদের পরিচিতদের বললো এভাবেই আপনাদের পেজ বা প্রোফাইলের পরিচিত বাড়তে পারে।
• কোন পণ্যের মার্কেট কেমন বা সামনের দিনগুলিতে কী ধরণের পণ্য আসবে বলে বিশেষজ্ঞরা মত প্রদান করেন সেদিকে খেয়াল রাখতে হবে বা ব্লগ বা রিসার্স পেপার ইত্যাদি পড়তে হবে।
• কাস্টমার যদি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চায় তাহলে আপনারা whats app, messenger, imo, skype, zoom ইত্যাদি এর সাহায্য সরাসরি কথা বলতে পারেন।

# আচ্ছা সব বুঝলাম। তবে দোকান থাকলে সমস্যা কী?

কোন সমস্যা নায় আবার সমস্যা আছে। এই দেখুন করোনার জন্য মানুষ দোকানে যেতে পারছে না, হরতালে দোকান বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি, অন্যান্য বিভিন্ন কারণে ছুটি থাকে বা দোকান বন্ধ থাকে। আরো একটু ভালো মত ভাবুন যে দোকানের পাশাপাশি যদি সোশ্যাল মিডিয়াতেও আপনার প্রসার থাকে তাহলে তো আপনারই ব্যবসায়ী চ্যানেল বাড়লো বা বিস্তৃতি বাড়লো।


তাই পরিশেষে বলতে চাই, প্রযুক্তিকে যারা যারা অনীহা করেছে বা খাপ খাইয়ে উঠতে পারেনি তারা তারা গভীর অন্ধকারে তলিয়ে যাবার সমূহ সম্ভাবনা আছে। যেহেতু এখন সেভাবে ব্যস্ততা নেয় বা বিক্রিও ভালো হচ্ছে না এবং আপনার কাস্টমার যারা আছে বা হতে পারে তারা এখন বেশিরভাগই বাসায় বসে অলস সময় কাটাচ্ছে। আপনি সেটাকে ভালো ভাবে কাজে লাগান। তাদের সাথে যোগাযোগ করার বা আপনার পণ্য সম্পর্কে তাদের মন্তব্য নেবার চেষ্টা করুন। প্রযুক্তিকে বোঝার চেষ্টা করুন, শিখুন এবং কারোনা পরিস্থিতি শেষ হবার সাথে সাথেই যেন করোনা ভাইরাস অতিক্রমকালীন সময়গুলো আপনার কাজে লাগে সেই ব্যবস্থা করুন। আর নিজে এখন বাসায় থেকে সুস্থ থাকুন এবং অন্যকে বাসায় থাকার পরামর্শ দিন।
#smartwebsource