ব্যবসায় এখন এফ-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে তো ফেসবুকের প্রোপার্টিজ সম্পর্কে জানা আবশ্যক।
চলুন প্রথমেই জানি ফেসবুকের প্রোপার্টিজগুলো কী কী—
- ফেসবুক
- ইনস্টাগ্রাম
- হোয়াট’স এ্যাপ
- ম্যাসেঞ্জার
ফেসবুকের এই চারটা প্রোপার্টিজ খুব বেশি জনপ্রিয় এবং অনেকেই এগুলো ব্যবহার করে থাকে।
ফেসবুক
ফেসবুকের মাধ্যমে আমরা একটা আইডি বানিয়ে থাকি এবং সেই আইডিতে নিজের মত করে authentic information দিয়ে প্রোফাইল সাজিয়ে ফেলতে হবে।
তারপর আমরা ফেসবুক পেজ, গ্রুপ বানাতে পারি এবং অন্য পেজ এবং গ্রুপে জয়েন করতে পারি। এভাবেই বড় একটা কমিউনিটিতে আমরা সংযুক্ত হয়ে নিজেদের নেটওয়ার্কিং বাড়াতে পারি এবং কিভাবে ব্যবসার বিস্তার ঘটাতে হবে সেই সম্পর্কে শিক্ষা নিতে পারি।
Statista এর ২০২০ সালের এপিল মাসের রিপোর্ট অনুযায়ী এক্টিভ ইউজারের সংখ্যা ২.৪৯৮ বিলিয়ন।
- নিয়মিত ১ বার থেকে ২ বার নিজের পেজে ১-৪ টা ছবি অথবা ১ টি ভিডিও আপলোড করুন
- ফেসবুক লাইভ করুন
- নিজের গ্রুপে এবং অন্য গ্রুপে পণ্যের ছবি সম্বলিত পেজের লিংক শেয়ার করুন অথবা গ্রুপের নিয়ম অনুযায়ী নিজের পণ্য বা সার্ভিস তুলে ধরুন
- অন্যদের পোষ্টে যুক্তিযুক্ত এবং পজেটিভ মন্তব্য করুন
- আপনার পেজে যারা মন্তব্য করবে বা মেসেজ দিবে তাদেরকে তাড়াতাড়ি উত্তর দেবার চেষ্টা করুন। তবে কেউ বাজে মন্তব্য করলেও যুক্তি দিয়ে বোঝান কিন্তু খারাপ মন্তব্য করতে যাবেন না
- নিজের বিনয়ী ভাব এবং সততা বজায় রাখুন
- নিজের পরিচিতদের এবং ক্রেতাদের খোঁজ খবর নেবার পাশাপাশি আপনার পণ্যের ব্যাপারে উপস্থাপন করুন। তবে সরাসরি বিক্রয়ের জন্য approach করবেন না।
ইনস্টাগ্রাম
২০১২ সালের দিকে ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয়। এখানে অনেকেই তাঁদের ছবি এবং ভিডিও পোষ্ট করে থাকে। Statista এর ২০২০ সালের এপিল মাসের রিপোর্ট অনুযায়ী এক্টিভ ইউজারের সংখ্যা ১ বিলিয়ন। তাই এখানেও নেটওয়ার্কিং এর বিপুল সম্ভাবনা রয়েছে।
ছবি এবং ভিডিও এর মাধ্যমে সুন্দর করে নিজের পণ্যকে বা সার্ভিসকে তুলে ধরুন।
হোয়াট’স এ্যাপ ও ম্যাসেঞ্জার
Statista এর ২০২০ সালের এপিল মাসের রিপোর্ট অনুযায়ী হোয়াট’স এ্যাপ ও ম্যাসেঞ্জারের এক্টিভ ইউজারের সংখ্যা যথাক্রমে ২ বিলিয়ন এবং ১.৫ বিলিয়ন।
এপ্লিকেশনগুলো ব্যবহার করে খুব সহজেই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ভিডিও এবং অডিও কলে যোগাযোগ সম্পন্ন হয়ে থাকে। সেই সাথে বেচা-কেনাও সম্পন্ন হয়ে থাকে।
ব্রাজিলে ২০২০ সালের ১৫ জুন ফেসবুক পে হোয়াট’স এ্যাপ এর মাধ্যমে পেমেন্ট আদান প্রদান শুরু করেছে।
হোয়াট’স এ্যাপ ও ম্যাসেঞ্জারের এর মাধ্যমে বিভিন্ন উৎসবে আপনার পরিচিত মানুষদের এবং আপনার ক্রেতাদেরকে শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন জানান।
পর্ব চলবে…………………
১ম পর্ব: ফেসবুক পেজের পরিপূর্ণ সেটআপ
২য় পর্ব : ফেসবুক শপের কার্যক্রম এবং সেটআপের (A to Z)
৩য় পর্বঃ ফেসবুক পেজে কিভাবে পণ্যের বিবরণ লিখবেন যা এনগেজমেন্ট বাড়াবে
৪র্থ পর্বঃ ফেসবুকের properties ব্যবহার করে নেটওয়ার্কিং বাড়ান
৫ তম পর্বঃ Facebook Page grow করার জন্য মার্কেটিং প্লান

