smart-web-source

আপনার বুষ্টিং সফল না হবার অন্যতম প্রধান ১টি কারণ জেনে নিন

প্রতিপাদ্য বিষয়ঃ বড় অডিয়েন্সকে টার্গেট করছেন কিন্তু বাজেট অপর্যাপ্ত 

দুইটা গল্প বলবো আশা করি বুঝে যাবেন। 

গল্প-১ঃ 

মনে করুন, আপনি ১ লিটার কোক কিনেছেন। এবার ঐ কোক কত জনের ভেতর আপনি ডিস্টিবিউট করতে পারবেন? গ্লাসের সাইজের সাপেক্ষে ৪-৬ জনকে ঐ কোক দিতে পারবেন তাই তো? কিন্তু ঐ কোক যদি আপনি ১০-১০০ জনের ভেতর ডিস্টিবিউট করতে যান তাহলে কি আসলেই সেটা করা যাবে? আর যদি করাও যায় তাহলে যাদের ভেতর ডিস্টিবিউট করছেন তাদেরকে Satisfied করা যাবে কি? উত্তর নিশ্চয় না। 

 তাহলে নিশ্চয়ভাবেই বুঝতে পারছেন যে, বাজেটের কথা মাথায় রেখেই টার্গেট বড়/ মাঝারি/ছোট করা উচিত।   

গল্প-২ঃ 

ধরে নিন বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে ভারত / পাকিস্থানের সাথে খেলছে। শেষ ওভারে জিততে হলে আমাদের লাগবে ৬ বলে ১১ রান। ব্যাটিং  এ আছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং মিস্টার ডিপেন্ডেবল মুসফিক। তার মানে আমাদের খুব সহজেই বিশ্বকাপ জিততে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি যেহেতু পুরো ম্যাচ দেখেছেন সেক্ষেত্রে এই ৬ বলে ১১ রান করতে দেখা নিশ্চয় মিস করতে চাইবেন না! 

কিন্তু দেখা গেল যে কারেন্ট চলে গেল এবং ইন্টারনেটও কাজ করছে না। তাহলে আপনার কাছে কেমন লাগবে?

খুবই খারাপ তাই না! কারণ যখনই উত্তেজনার পারদ সবথেকে বেশি তখনই আপনি আর দেখতে পেলেন না।

তেমনি ঠিক একই ভাবে আপনারা যখন অপর্যাপ্ত বাজেট নির্ধারণ করবেন তখন এমন হতে পারে যে এ্যাডর যখন রিচ এবং এনগেজমেন্ট পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি তখনই আপনার বাজেট সংকটের জন্য এ্যাড বন্ধ হয়ে গেল। এতে করে আপনার যেমন রিচ এবং এনগেজমেন্ট পাবার সম্ভাবনা কমে যাবে তেমনি আপনার এ্যাডের উদ্দেশ্যও ব্যাহত হবে। 

পরিশেষে একটা কথা পরিষ্কার যে, এ্যাডের জন্য সঠিক টার্গেট এবং সঠিক বাজেট নির্ধারণের বিকল্প নেয়। 

 

এবার অনেকের মনেই প্রশ্ন হবে যে ভাই তাহলে টার্গেট কেমন ধরনের করলে কত টাকা বাজেট করব?

আসলে ভাই ডিজিটাল মার্কেটিং কোন ভাওতাবাজি বা ভেলকিবাজি না। এখানে ডেটা কথা বলে। তাই বাটপারি করার সুযোগ নাই। যখন একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার আপনার পেজের সমস্ত ইনসাইট দেখবে, যাচাই-বাছাই করবে, আপনার প্রোডাক্ট এবং টার্গেট সম্পর্ক ধারণা পেয়ে যাবে এবং কয়েকটা এ্যাড চালিয়ে মনিটরিং করবে তখনই শুধু সঠিকভাবে টার্গেট এবং বাজেট বলা সম্ভব হবে।