২০০০ বা ৫০০০ টাকায় ই-কমার্স ওয়েবসাইট সহ যাবতীয় কিছু কি সম্ভব? কিভাবে সম্ভব?

২০০০ বা ৫০০০ টাকায় ই-কমার্স ওয়েবসাইট সহ যাবতীয় কিছু কি সম্ভব? কিভাবে সম্ভব?

আপনারা বুঝে গেছেন যে ফেসবুক পেজের পাশাপাশি যদি একটি ই-কমার্স ওয়েবসাইট থাকে তাহলে সেই পেজের বিশ্বস্ততা বৃদ্ধি পায়। তাই অনেকেই আছেন যারা ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করছিলেন এবং মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন মানুষের। আর এজন্য একটি ই-কমার্স ওয়েবসাইট খুলতে চাচ্ছেন।

এবার প্রশ্নের উত্তর দেবার পালা।

হ্যাঁ, সম্ভব। কি উত্তর দেখে ঘাবড়ে গেলেন নাকি? একটু ধৈর্য নিয়ে পড়ে দেখুন।

২০০০ বা ৫০০০টাকার ওয়েবসাইটের সাথে কী কী থাকতে পারে আগে সেটা বলি-

  • ডোমেন
  • হোস্টিং
  • ই-কমার্স ওয়েবসাইট (একটি ওয়ার্ডপ্রেস থিম)
  • অন্যান্য (অনেকে বলছে যে প্লাগিন ফ্রি সংযুক্ত করে দিবে যদি সেই প্লাগিন আপনি কিনে দেন)

কিভাবে দিচ্ছে তাই তো?

অনেক সময় তাঁরা ফ্রি থিম দিয়ে করে দেয় বা প্রিমিয়াম থিম অনেক সাইটে  ফ্রি পাওয়া যায় ( যেটাকে Nulled/Pirated থিম বলে) সেগুলো দিয়েও করে দেয় । তার মানে একি সাইট কিন্তু ১০ জনের কাছে বিক্রি করল, শুধু লোগো পরিবর্তন করে। ওইসব থিমে অনেক সময় Backdoor/Malware script থাকে যেটা সবার পক্ষে বোঝা সম্ভব না। যার মাধ্যমে হ্যাকাররা পরবর্তীতে আপনার সাইটের ফুল কন্ট্রোল নিয়ে নিতে পারবে।

আবার অনেকে হয়ত বলবে যে থিম ফরেস্ট থেকে থিম কিনে দিবে। থিম ফরেস্ট থেকে থিম কিনে নৈতিকভাবে শুধুমাত্র একটি সাইটেই ব্যবহার করা যায়। একেকটা থিমের দাম পরে ৩০০০ থেকে ৭০০০ টাকা। এখন কেউ যদি অনৈতিক ভাবে একটা থিম অনেকগুলো সাইটে ব্যবহার করে তাহলে আসলে বলার কিছু নেই! 

ক্লায়েন্ট হিসাবে আপনার চাহিদা এবং বাস্তবতা 

দেখুন যেহেতু ২০০০ বা ৫০০০টাকায় একটি ই-কমার্স ওয়েবসাইট পাচ্ছেন সেটাই আপনার জন্য অনেক কিছু। কিন্তু আপনি যদি আলিবাবা, অ্যামাজন, দারাজ, ই–ভ্যালি ইত্যাদি এদের মত সার্ভিস বা ডিজাইন আশা করেন তাহলে কি সেটা আসলেই যৌক্তিক?

সাঁধ আর সাধ্যের মধ্যে সমন্বয় করাটা আসলেই জরুরি।

এক্ষেত্রে, প্রতরণার হাত থেকে বাঁচতে ছোট একটা কথা মাথায় রাখুন।

ডোমেনের কন্ট্রোল নিজের কাছে নিয়ে নিবেন শুরুতেই। যদি কোন কোম্পানি না দেবার জন্য গড়িমসি করে তাহলে বুঝবেন ঝামেলা আছে।

যদি কেউ একা ডেভেলপ করে দিতে চাই বা বাসায় একা একা কাজ করে তাঁকে দিয়ে কাজ করানোর আগে আপনি তাঁকে চিনেন কিনা সেটা নিশ্চিত করুন। যদি সাইটের কোন সমস্যা হয় তাহলে তাঁকে সময়মত পাবেন কিনা সেটা বুঝে দেখুন। কারণ তিনি একা যেহেতু তার মানে তার আরো অন্য কাজ থাকতে পারে, তিনি অসুস্থ হতে পারেন, পরীক্ষা থাকতে পারে ইত্যাদি।

প্রফেশনাল কোম্পানি কেন কমে দিতে পারে না?

প্রফেশনাল কোম্পানিকে যে যে জিনিস বিবেচনা করতে হয়।

  • অফিস ভাড়া
  • বিদ্যুৎ বিল
  • ইন্টারনেট বিল
  • ডেভলপারের দক্ষতা অনুযায়ী বেতন ( ধরুণ একজনকে দিয়েই করাবো যার বেতন সর্বনিম্ন ১৫-২০ হাজার)
  • ব্র্যান্ড ভ্যালু
  • কোয়ালিটি
  • সিকিউরিটি
  • ভ্যাট, ট্যাক্স, লাইসেন্স ফি ইত্যাদি
  • বিভিন্ন সংস্থার মেম্বারশিপ (যেমনঃ বেসিস, ই-ক্যাব ইত্যাদি)
  • অন্যান্য খরচ

তাহলে কিভাবে বুঝতে পারবেন কোম্পানি দিয়ে করালে লাভ কী?

  • কোম্পানি যেহেতু বেশ কয়েকজন মানুষের সমন্বয়ে গঠিত তাই আপনার সার্ভিস পেতে সমস্যা হবে না।
  • কোম্পানি তাঁর সুনাম রক্ষার জন্য হলেও কাজটি করার জন্য সর্বোচ্চ দক্ষতা দেখাবে
  • কোম্পানি কখনোই তাঁর গুণগত মানের সাথে আপোষ করবে না
  • কোন কোম্পানি আপনার সাথে কথা রক্ষা না করলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন
  • কোম্পানির ব্যাকগ্রাউন্ড যাচাই-বাছাই করার সুযোগ আপনার থাকছে

যদি আপনার সাধ্য না থাকে তাহলে প্রথমে একটু কম টাকাতে সাইট ডেভেলপ করে নিতে পারেন। তারপর আস্তে আস্তে বিজনেস ভালো হলে ভালো মত ডেভেলপ করিয়ে নিবেন। আর যদি শুরু থেকেই কোয়ালিটি চান তাহলে প্রফেশনাল কোম্পানিকে দিয়ে কাজ করাতে পারেন। আপনি যদি জেনে, বুঝে, সিদ্ধান্ত নিয়ে কাউকে দিয়ে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করান তাহলে কিন্তু সমস্যা নেয়। 

এবার সিদ্ধান্ত আপনার। কারণ সবার সাঁধ এবং সাধ্য এক নয়। কোন কিছু নিয়ে মন্তব্য করার আগে বা কাউকে ভালো বা খারাপ ট্যাগ দেবার আগে ভেবে দেখুন আপনি সেটা ১০০% বুঝেন কিনা। কারো শেখানো কথায় যদি নিজেকে ওস্তাদ মনে করেন তাহলে ভুল হবে। সবাই নিজ নিজ ক্ষেত্রে বিজনেস করছে। তাই সবাইকে সম্মান করুন।

আপনার বিজনেসের অনলাইন যাত্রা মসৃণ হোক। পরিশ্রম করুন এবং আপডেট থাকুন।

#SmartWebSource